শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মো. হুমায়ুন কবির-এর কবিতা ‘মারইয়াম’

  |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মো. হুমায়ুন কবির-এর কবিতা ‘মারইয়াম’

 

টিটু মিয়া জানায় স্ত্রী প্রসব আসন্না
মুখ ফসকে বলে ফেলি হবে কন্যা,
হুম! চোখে মুখে বিরক্তিতে একাকার
বুঝলাম কন্যা পছন্দ নয় টিটু মিয়ার।

বলি, রাসূল সা. কন্যা পছন্দ করতেন
মা ফাতেমাকে কতো ভালোবাসতেন!
প্রথম কন্যার পিতা হয় ভাগ্যবান
তবু দূর হয়না টিটু মিয়ার অভিমান!

সন্তান জন্ম দিতে স্ত্রী চলে যায় গ্রামে
টিটু মিয়া খোজখবর রাখে মুঠোফোনে-
মাতৃসদনে নিয়মিত ডাক্তার দেখাও
শাকসবজী দেশি-ফল দুধ প্রতিদিন খাও।

টিটু মিয়া বাড়ি যায় প্রসবকাল ঘনালে
২৫ মার্চ ২২ রাত ৯টায় মুঠোফেনে বলে
এইমাত্র কন্যা এসেছে মায়ের কোলে
সবাই মহাখুশী ওয়া ওয়া কান্না রোলে।

টিটু মিয়া কাজে ফিরে এসেছে ঢাকায়
প্রায়ই মুঠোফোনে ভিডিও কল লাগায়
মধুর সুরে ‘মারইয়াম’ বারবার বলে যায়
কন্যা বিরাগ রূপান্তরিত ভালোবাসায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office