| রবিবার, ১০ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ৩৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
মধুবন চক্রবর্তী’র কবিতা ‘সুখের খোঁজে’
সুখের কথা আর বোলো না
সে তো কবে সুখের পায়রা হয়ে পাড়ি জমিয়েছ
নীলনদের তীরে
সুখের কথা বলি বা কাকে সে তো বাক্সবন্দি ১৯৪৭
বছরে একদিন সুখের পতাকা মিছিলের কর্মসূচি
সুখ তো আজকাল ভালবাসা দিবসে পাওয়া হাতধরার ছাড়পত্র
অবাধ মেলামেশা সুখী মানুষ! বলব কি আর
সকালের নাস্তা শেষে নিশ্চিন্ত অফিস
সন্ধে হলেই গরম জিলিপি
না হলে গরম কফিতে চুমুক দিতে দিতে মহাযুদ্ধের খবর দেখা।
আসল সুখের খোঁজে আগ্রাসী তুমি চালাচ্ছ মিসাইল হামলা।
দখল নিচ্ছ দেশ পিষে মারছ দুধের শিশু আটকে রেখেছ সন্তান
ঘরে ফিরতে চাওয়াদের দেখেছ কি
সন্ত্রাসের জবাব পালটা সন্ত্রাসে ঢেকে যাচ্ছে তোমার সুখের মসনদ।