শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আমিনুল ইসলাম’র কবিতা ‘তৃতীয় বিশ্ব’

  |   রবিবার, ১০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আমিনুল ইসলাম’র কবিতা ‘তৃতীয় বিশ্ব’

আঁধারের জানালায় শ্বাস ফেলে’
নদীমাতৃক ঘুমের শত্রুতা করে-
উত্তরের যুবতী-হাওয়া;
অন্ধকারে উদ্ভাসিত সে-মুখ দেখে
আমি ঝড়ের রাতের দিঘি!

এমতাবস্থায়-
বাধ্য-জাগরণকে পুঁজি করে
যদি ডোমেস্টিক মিথুনে
মেতে উঠতে যাই,
উত্থিত বাসনায় জল পড়ে।

অবশ্য রাতের দেয়ালে
সে মোহন শত্রুর স্কেচ এঁকেও রেখেছি;
অথচ প্রভাত এগিয়ে এলে
আমি নিজ হাতেই ঢেকে দেই সে মুখ।

আর এ দেশে-
কবেই বা কোন তদন্ত রিপোর্ট
আলোর মুখোমুখি হয়!

ফলে তো আমার–
গোপন সর্বনাশের ক্ষান্তি নেই;

ও আমার ভালোবাসার বিশ্বব্যাংক,
উষ্ণখনির লোভে
আর কত লোন চাপাবে ভাই !

দ্যাখো, তুবও ফলিয়েছি
রাতজাগা শ্রমের ফসল।
কিন্তু ফাস্টফুডের বাজারে
কী হবে এসব দিয়ে?

ফলে তো আমি এভাবে ফতুর হয়ে গেলে,
তুমিই বলো-
সেদিন কে নেবে
আমার চক্রবৃদ্ধি বেদনার দায় ?

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office