শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রীতা আক্তার’র কবিতা ‘অভিমান’

  |   সোমবার, ১১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রীতা আক্তার’র কবিতা ‘অভিমান’

আমারও অভিমান হয়
তোমার সাথে, নিজের সাথে।
একঘেয়েমি জীবনের সাথে।

আমারও অভিমান হয়…
পথে পড়ে থাকা ফুলটির উপর,
কেনো অমন অবহেলায় পড়ে থাকে সে রাস্তার পরে
হাজার মানুষের পায়ের ছাপ বুকে আটকে রেখে
পড়ে রয় পথের পাশে।

আমারও অভিমান হয়..
রাত জাগা ঐ চাঁদটির উপর।
সারা রাত জেগে অমন স্নিগ্ধ আলো ছড়িয়ে যায়,
তবু যে বলে সবাই,
চাঁদেরও যে কলঙ্ক আছে।

আমারও অভিমান হয়….
ক্লান্ত সময়ের জন্য,
বড় নিসঙ্গতায় আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই
সময় যেন ফাঁকি দেয় আমায়
বড্ড বেশি একা করে দেয়।

আমারও যে অভিমান হয়
তোমার উপর
আমার উপর
সহ্য করে যাওয়া এই আমিটার উপর,
আমার বড্ড বেশি অভিমান… …….।

আচ্ছা..
শিশির জলে ভিজে থাকা রাত আলতো করে
ছুঁয়ে দেয় ভোরের আলোকে,
নিঁঘাদ ভালোবাসা জড়ানো নকশী কাঁথায়
ওম পোহায় তোমার সমস্ত শরীর।
তুমি জানো.. অথবা না জানার নানা কটু কথায়
আঘাত প্রাপ্ত মনে যে হাহাকার করে ওঠে,
ওতে আমার খুব অভিমান হয়।

আলসে দুপুরের ঘাড় ছুঁয়ে
বেনী দুলানো নরম বিকেল যখন
আমার সঙ্গে করে আঁড়ি, তখন
মনে ভরে উঠে অভিমানে।

তোমার আসা না আসার ব্যবধান
তোমার পাওয়া না পাওয়ার চতুরতা
খানিক বেশি কোন ঠাঁসা করে রাখে অভিমানে।

সাংসারিক বাধা ধরা নিয়ম ভেঙে
দু’ কদম ছুটতে চাওয়া এই আমি যখন থমকে দাঁড়াই
পিছন ফিরে, আর হয়না যাওয়া খোলা আকাশের নিচে,
তখন বড্ড বেশি অভিমান হয় তোমার উপর।

ভাবি…..
তুমিও তো পারতে এক পা এগিয়ে দিতে।
প্রাচীর ঘেরা দুঃখ বিলাসী ঘরে,
দম বন্ধ করা ঘুঁট ঘুঁটে অন্ধকারকে আড়াল করে
নিয়তির সব বাধা ঠেলে সামনে এগিয়ে নিতে,
করনি তা….
তাই তো বড় অভিমান তোমার উপর আজ।

অভিমান…
তোমার উপর
আমার উপর
সহ্য করে যাওয়া এই আমিটার উপর
আজ আমার বড্ড বেশি অভিমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office