শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাদা পতাকা উড়িয়েছেন নিউমার্কেটে শান্তি ফেরাতে ব্যবসায়ীরা

অনলাই ডেস্ক:   |   বুধবার, ২০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের পর নিউমার্কেট এলাকার দোকানগুলোর ছাদে সাদা পতাকা উড়িয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। এর মাধ্যমে ‘আর সংঘর্ষ নয়, শান্তি চাই’- এই বার্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ বুধবার মার্কেটের প্রতিটি ফটোকে টানানো হয় সাদা পতাকা। এ বিষয়ে নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ীরা প্রত্যেক মার্কেটে সাদা পতাকা উড়িয়েছে। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে তারা, বিষয়টা দ্রুতই সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এর আগে, বিকেলের দিকে নিউমার্কেট এলাকায় হঠাৎ করে উত্তেজনা দেখা দেয়। এসময় মার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর থেমে থেমে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।সাংবাদিক ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন।
ওই সংঘর্ষের মধ্যে পড়ে নাহিদ হোসেন নামে এক কুরিয়ার সার্ভিসকর্মী প্রাণ হারিয়েছেন। তিনি মঙ্গলবার বাসা থেকে বের হয়ে ওই এলাকায় এসে সংঘর্ষের মধ্যে পড়ে গিয়ে আহত হন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান তিনি। এ ছাড়া আরও একজন আইসিইউতে রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office