শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে আরো ৫০ ভূমিহীন পরিবার পেলো নিজের বাড়ি

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সারাদেশের ন্যায় তৃতীয় ধাপে শ্রীমঙ্গলে আরো ৫০ গৃহ ও ভূমিহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিজের বাড়ি।

আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ২ বেডরুম, ১ বাথরুম, রান্নাঘর ও বারান্দাসহ এসব ঘর পাচ্ছেন ভূমিহীন পরিবারগুলো।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পবিত্র ঈদ-উল ফিতর সামনে রেখে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও জমির দলিল প্রদান কার্যক্রম শুরু করেন।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার পর এ প্রক্রিয়ায় উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকারভোগীদের হাতে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মল্লিকা দে, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতলিব, সিন্দুরখান ইউনিয়ন চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর পূর্বে শ্রীমঙ্গল উপডজেলায় ১ম ও ২য় ধাপে ৬শ’ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office