শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না: ফখরুল

অনলাই ডেস্ক:   |   মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৫৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমার কথা পরিষ্কার, স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক; আমরা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছি না।’

বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, তাহলে কি বিএনপিকে ছাড়াই নির্বাচন হয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা তো নির্ভর করবে দেশের জনগণের ওপর। জনগণ নির্ধারণ করবে, তাদের দেশ ও রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে। তবে আমরা বরাবরই বলে আসছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না।’

ফখরুল আরও বলেন, এ অনির্বাচিত সরকার পুরোপুরি সামরিক-বেসামরিক ও আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে, তখন জনগণের কাছে তা হাস্যকর মনে হয়। কলাবাগানের খেলার মাঠ দখলের প্রতিবাদ করতে গিয়ে মা ও ছেলেকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এ ধরনের ঘটনাই প্রমাণ করে, সরকার কতটা স্বৈরাচারী। সরকারের প্রশ্রয়েই আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি মো. তৈমূর রহমান, সহসভাপতি আবু তাহের, ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office