শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গলে শিক্ষার্থীর মাঝে ৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি :   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল-কলেজে পড়ুয়া ৬শ’ ২১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি’ হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এসময় শ্রীমঙ্গল উপজেলা রাজস্ব তহবিলের আওতায় কলেজ পড়ুয়া ৯১ জন শিক্ষার্থীকে ২ হাজার, ৯ম ও ১০ শ্রেণীর ১৫২ জন শিক্ষার্থীকে ১৫শ’ এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ৩৭৮ শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে মোট
৮ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ধর্মবিষয়ক সম্পাদক উপরু মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থী ঝরেপড়া রোধে ব্যাপক কাজ করেছেন। এখন আমরা তার সুফল দেখতে পাচ্ছি। দেশের প্রতিটি উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়ার হার এখন নেই বললেই চলে। তিনি বলেন শ্রীমঙ্গল সহ সারাদেশে সরকার শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দৃষ্টিনন্দন ভবন করে দিয়েছে। যেখানে ওয়াশব্লক, বিদ্যুৎ সুবিধা সহ সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office