শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ঘূণিঝড় অশনি নিয়ে আশ্বস্ত করলেন প্রতিমন্ত্রী এনাম

আবহাওয়া ডেস্ক -   |   রবিবার, ০৮ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই এবং এর প্রভাবে দেশের উপকূলে বেশি ক্ষতি হবে না বলে ধারণা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে তারপরেও বাংলাদেশ প্রস্তুত বলে জানান তিনি।

রোববার (৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, অশনি বাংলাদেশে আঘাত হানবে, এখন পর্যন্ত তেমন কোনো আশঙ্কা নেই। তারপরও আমরা সতর্ক আছি।

আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি যে দিকে যাচ্ছে এটি যদি সেদিকে ধাবিত হয় তাহলে ভারতের বিশাখাপত্তম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে আঘাত হেনে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানতে পারে।

তিনি জানান, আবহাওয়াবিদরা ধারণা করছে, ঘূর্ণিঝড়টি ১২ মে সকালে বিশাখাপত্তম, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গ স্পর্শ করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ‘অশনি’র প্রভাবে বাংলাদেশে ঝড়-বৃষ্টি হবে।

এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় যেকোনো সময় যেকোনো দিকে মোড় নিতে পারে। এখন এটি উত্তর-পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। এটি যদি মোড় নিয়ে উত্তর দিকে ধাবিত হয়, তবে আমাদের দেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে আঘাত হানতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটা স্টেপে আমাদের প্রস্তুতি কী হবে, পরিস্থিতি মোকাবেলায় কাদের সংযুক্ত করব, দায়িত্ব কাদের দেওয়া হবে, কীভাবে কোথায় নির্দেশনা দিতে হবে- প্রাথমিকভাবে আমরা সেগুলো ঠিক করেছি। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুযায়ী পরবর্তীতে আমরা একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকব এবং নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে দিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office