শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

বিএনপিকে যে আশ্বাস দিলেন আইজিপি

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

বুধবার বিকেল সাড়ে ৪টায় পুলিশ সদর দফতরে তার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি প্রতিনিধি দল।

এ সময় তাদের মধ্যে আধা ঘণ্টার বৈঠক হয়। বৈঠকে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান। তার এই প্রতিশ্রুতিতে আশ্বস্ত বিএনপি নেতারা।

বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া চেয়ারপারসনের উপদেষ্টা ও সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আজ পুলিশপ্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত।

বিএনপির কর্মসূচি পালনে পুলিশপ্রধান কী ধরনের পরামর্শ দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ‘যেহেতু করোনাকাল, তাই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন।’

বিএনপি প্রতিনিধি দলে ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সচিবালয় কমিটির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন। সূত্র যুগান্তর

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office