শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ঐশীর আফসোস

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১০ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

গত বছরের শেষদিকে ঘোষিত ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মাসুদ পথিকের ‘মায়া’ দ্য লস্ট মাদার’ ছবিতে গান গেয়ে সেরা সংগীতশিল্পী হয়েছেন ঐশী। প্রথমবারের মতো এ পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিতও ঐশী।

অপেক্ষায় ছিলেন কখন প্রধানমন্ত্রী হাত থেকে পুরস্কারটি গ্রহণ করবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশ হতে হলো। করোনাভাইরাসের কারণে গত ৯ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্য কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। রাষ্ট্রীয় সব কাজ গণভবনে থেকে অথবা ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।

১৭ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের দিনক্ষণও ঠিক করেছে তথ্য মন্ত্রণালয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এটি। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থাকবেন না। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি পদক প্রদান করবেন।

এ নিয়ে বেশ আফসোসের কথা জানিয়েছেন ঐশী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি। যখন ঘোষণা এলো তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সেই পুরস্কার গ্রহণের। কিন্তু করোনার কারণে সেটা আর হচ্ছে না।

সরাসরি প্রধামন্ত্রীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করতে পারলে হয়তো নয়, সত্যিকার অর্থেই অনেক ভালো লাগত। কিন্তু কিছু করার নেই। আমাদের সবার মঙ্গলের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়েছে, আমি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office