শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভারত থেকে রোহিঙ্গা আসায় উদ্বিগ্ন বাংলাদেশ

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশের চলে আসায় উদ্বিগ্ন ঢাকা। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১৭ মে) বিকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। ওই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে গিয়েছিল এবং সে দেশের বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে যে বাংলাদেশে এলে তারা খুব ভালো খাওয়া-দাওয়া পাবে।’

রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভারতকে বলবো যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

এ পর্যন্ত কতজন এসেছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু এসেছে। এরমধ্যে আমরা ১৮ জনকে ধরেছি এবং প্রায়ই ধরছি কিছু কিছু করে।’

রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে—যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে বলে তিনি জানান।

বাংলাদেশে কিছু রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং তারা কেন বাংলাদেশে আসছে—এটা জানতে চাইলে তারা বলে যে বাংলাদেশ অনেক ভালো খাওয়া-দাওয়া দিচ্ছে। তারা ভারতে অনেক কষ্টে আছে। এজন্য তারা বাংলাদেশে চলে আসছে বলে জানান আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা তাদের খবর দিয়েছে যে এখানে জাতিসংঘ তাদের ভালো ভালো খাবার দেয়।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office