শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

খুলনায় বিএনপির ২৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ২৯ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

খুলনায় পুলিশের দায়ের করা হামলার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ২৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ আবেদন নামঞ্জুর করেন।

এদিকে একই মামলায় শনিবার রাতে খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা ইজাবুর রহমান ইমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাদের আদালতে আনা হলে আইনজীবীরা জামিনের আবেদন করেন। তাদেরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

জন নেতাকর্মীর জামিনের আবেদন জানানো হয়। আদালত ওই দিন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেহানা ঈসাসহ ১২ জনের জামিন মঞ্জুর করেন। বাকি ২৯ জনের জামিনের শুনানির জন্য রোববার দিন ধার্য্য করেন আদালত। রোববার জামিনের পক্ষে আমরা যুক্তি তুলে ধরি। কিন্তু আদালত তাদের জামিন মঞ্জুর করেননি।

প্রসঙ্গত, ২৬ মে বিকালে বিএনপি, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৭০০/৮০০ জনের বিরুদ্ধে রাতে মামলা হয়। খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office