শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুহিব সুমন’র কবিতা ‘প্রহর’

  |   রবিবার, ০৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৪৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মুহিব সুমন’র কবিতা ‘প্রহর’

চাঁদের টানে জোয়ার আসে সাগরে
জ্যোছনায় খেলা করে রাতের নগর
ঘুমায়না জেগে থাকে একটি মানুষ
প্রতীক্ষায় কাটিয়ে দেয় প্রতিটি প্রহর।

নক্ষত্ররা চেয়ে থাকে মৃত্তিকার পানে
জেগে রয় রাত্রির অনন্ত তৃষা
স্বপ্নগুলো ঝুলে থাকে পাজরের ভেতর
তপ্ত হৃদয় জুড়ে নীল ভালবাসা।

রাতজাগা পাখি জানে নিশাচর ব্যথা
প্রহরের কাব্যগুলো বিষাদে ভরা
আকাশ জুড়ে জ্বলে তারার হৃদয়
নক্ষত্রের আলোকে সে দিয়েছে ধরা।

জ্যোছনায় স্নান করে রাতের পরী
আধারের বুকে সে কেবলই হারায়
প্রতীক্ষার প্রহর গুনে প্রেমার্ত হৃদয়
পাপড়ির সজ্জায় বাসর সাজায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office