শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

সাগরদাঁড়ি ট্রেনের বগিতে শর্ট সার্কিট,ধোঁয়া

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ১২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৪৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রাজশাহীতে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের একটি বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে। এতে বগিটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে বগিটি খুলে রেখে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আসীম কুমার তালুকদার জানান, খুলনা যাবার জন্য ট্রেনটি প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ সকাল সাড়ে ৬ টার দিকে একটি বগিতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়। এতে বগির বিদ্যুতের তার পুড়ে ধোঁয়া বের হতে থাকে। তবে আগুন ধরেনি। পরে সার্কিটবেকার নামিয়ে দেয়া হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহীর রেল স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, ওই বগির যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে। এর ফলে এক ঘণ্টা দেরীতে অর্থাৎ সকাল সাতটা ৪০ মিনিটের দিকে ট্রেন ছেড়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office