শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রমজান আলী (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের পাতাড়ী সীমান্তের নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রমজান আলী উপজেলার মধ্য পাতাড়ী গ্রামের জোয়ান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে সাত থেকে আটজনের একটি দল চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও রমজানের ওপর বিএসএফের গুলি লাগে। এরমধ্যেই সোমবার সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখে তারা।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, রমজানের পরিবারের সদস্যরা তার মরদেহ নদীতে ভাসতে দেখে নদী থেকেন উদ্ধার করে ফেলেন। পরে থানায় খবর দিলে সুরতহালের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, মরদেহটি বাংলাদেশের ভেতরে পাওয়া গেছে। কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office