শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নড়াইলে হামলার প্রতিবাদে জাসদের সমাবেশ

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ১৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে হামলা-ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে।

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাসদ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. মোহসীন, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর পশ্চিম কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলসহ মাহবুবুর রহমান, রাশিদুল হক ননী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে হিন্দুদের উপর হামলার কোনো ঘটনার বিচার ও অপরাধীদের শাস্তি না হওয়ায় এর পুনরাবৃত্তি হচ্ছে।

তারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা নিজেরাই হিন্দুদের উপর হামলার মতো জঘন্য অপরাধে প্রত্যক্ষভাবে যুক্ত।

তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, হিন্দুদের উপর হামলাকারীদের দল এবং সরকার-প্রশাসনের ছায়ার নিচ থেকে বের করে দিতে হবে। হিন্দুদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা বলেন, জাসদ কখনোই সাম্প্রদায়িকতার সাথে আপস করবে না। জাসদ অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বরাবরের মতোই প্রতিবাদে-প্রতিরোধে সোচ্চার থাকবে।

প্রতিবাদ সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা এলাকা প্রদক্ষিণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office