শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে সংবর্ধিত শ্রীমঙ্গলের প্রকাশ রায়

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি - প্রতিনিধি

বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা‘র রজতজয়ন্তী উপলক্ষে ফ্রান্সে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটিএন বাংলা‘র ফ্রান্স প্রতিনিধি দেবেশ বরুয়া এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করেন গত ৩১শে জুলাই সন্ধ্যায়। অনুষ্ঠানমালায় ছিল আনন্দ সম্মিলন, গুণীজন সংবর্ধণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাঁকজমকপূর্ণ আয়োজনে গুণীজনদের সংবর্ধনায় মঞ্চ আলোকিত করেন প্যারিসের স্বনামধন্য শিল্পী, কলাকুশলী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।
সংবর্ধিত ও পদকপ্রাপ্ত হলেন, চিকিৎসায় ডাঃ উত্তম বড়ুয়া, সংগীতে বিশিষ্ট সংগীতজ্ঞ আরিফ রানা , সমাজসেবায় সুব্রত শুভ , সাংবাদিকতায় ইমরান মাহমুদ ও তথ্যচিত্র নির্মাতা শ্রীমঙ্গলের কৃতি সন্তান প্রকাশ রায়।

সংবর্ধিত প্রকাশ রায় তার প্রতিক্রিয়ায় বলেন, আমার কাজকে এমন আন্তরিকতায় মূল্যায়ন করে সম্মানিত ও মহিমান্বিত করার জন্য দেবেশ বরুয়া ও এটিএন বাংলাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পাশাপাশি তার এগিয়ে চলার পথে সর্বাত্বক সহযোগিতার জন্য শ্রীমঙ্গলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার দোয়া ও আশির্বাদ কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office