শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জ্বালানি তেল ও সারের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ০৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জ্বালানি তেল ও সারের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে জাসদের সহযোগী সংগঠন জাতীয় কৃষক জোট আজ শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।

জাতীয় কৃষক জোটের সভাপতি কৃষিবিদ নুরুল আমিন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি। বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকার, কোষাধ্যক্ষ জিয়াউল হক মুক্তা, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) রাশিদুল হক ননী।

সমাবেশে বক্তারা বলেন, ইউরিয়া সার, জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। সেচের জন্য প্রয়োজনীয় ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন ও কৃষিপণ্য পরিবহন খরচ বাড়বে, খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে।

বক্তারা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে ইউরিয়া, ডিএসপি, ডিএপি সার কিনতে হচ্ছে। মুনাফাখোর ডিলারদের বিরুদ্ধে সরকারি কোনো ব্যবস্থা নেই। নেতৃবৃন্দ অবিলম্বে দেশ ও জাতির স্বার্থে সার ও জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office