শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বুবলী আপুর সঙ্গে কাজের সম্পর্ক, তমা মির্জা বন্ধু: রাফী

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চিত্রনায়িকা তমা মির্জা আর পরিচালক রায়হান রাফী প্রেম করছেন- ঢাকার শোবিজে এ নিয়ে গুঞ্জন অনেকদিন। একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের, বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করা পোশাকে তাদের উপস্থিতি ওই গুঞ্জনের পালে যেন হাওয়া দেয়। তারা বিয়ে করেছেন বা করছেন- এমন কথাও শোনা যায়।

তবে প্রেমের কথা কখনোই স্বীকার করেননি রাফী-তমা। তাদের দাবি ‘ আমরা ভালো বন্ধু’। এমন অবস্থায় চলতি সপ্তাহে হুট করে ওই গুঞ্জনে যুক্ত হয় চিত্রনায়িকা বুবলীর নাম। এবারের গুঞ্জন, তমার সঙ্গে নয় রাফী প্রেম করছেন বুবলীর সঙ্গে।

মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে শোবিজে, চলতে থাকে আলোচনা। বুবলীকে নিয়ে রায়হান রাফী ‘টান’ ও ‘৭ নম্বর ফ্লোর’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। ওই ওয়েব ফিল্মের শুটিংয়েই নাকি রাফী-বুবলীর প্রেম। আসলেই কি তাই?

বিষয়টি নিয়ে কথা হয় বুবলীর সঙ্গে তিনি বলেন, ‘এমন ভিত্তিহীন খবর কেনো মানুষ ছড়ায়। যে বিষয়ের কোনো অস্তিত্ব নেই সেটা কিভাবে তারা সামনে আনেন!’

বুবলীর ভাষ্য, অনেকেই তার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে না পেরে হয়তো এসব ছড়াচ্ছে। কিংবা রায়হান রাফীর সঙ্গে যেনো আর কাজ না হয় সেজন্য এমন করছে।

নির্মাতা রায়হান রাফীও বলেন, ‘খবরটি ভিত্তিহীন। বুবলী আপুর সঙ্গে আমার দুটি কাজ হয়েছে। সামনে আরও কাজ নিয়ে মিটিং হয়েছে। তার মানে তো এই নয় যে আমরা প্রেম করছি। মিটিং করা মানেই তো প্রেম নয়।’

অনেকেই তমা মির্জার বরাতে বুবলী-রাফীর প্রেমের খবর প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে তমা মির্জাও ধন্দ্বে আছেন বলে জানালেন তিনি বলেন, ‘বিষয়টি তো আমার ব্যক্তিগত নয়। এটি রাফী ও বুবলীর বিষয়। আমার কানেও তাদের প্রেমের বিষয়টি এসেছে। তবে আমি এ বিষয়ে তেমন কিছুই বলতে পারছি না। যাদের নিয়ে কথা উঠেছে তারাই এ বিষয়ে বলতে পারবেন।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office