শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মুক্তির ৫০ দিন পরও হাউসফুল যাচ্ছে ‘পরাণ’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কোরবানির ঈদের পর থেকে দেশের চলচ্চিত্রে সুবাতাস বইছে। গত ১০ জুলাই ‘পরাণ’ সিনেমাটি মুক্তির পর থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ হাউসফুল যাচ্ছে। ৮ম সপ্তাহে এসেও ব্ল্যাকে বিক্রি হচ্ছে এই সিনেমার টিকিট।

‘পরাণ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ও প্রযোজক ইয়াসির আরাফাত জানান এই কথা।

তিনি বলেন, ‘মুক্তির আট সপ্তাহে এসেও পরাণ ছবির দর্শক আগ্রহ দেখে আমরা অবাক। এখনও টিকিট পাচ্ছেন না দর্শক। সিঙ্গেল স্ক্রিনের অনেক হলে ব্ল্যাকে টিকিট কেটে ছবিটি দেখছেন অনেকেই। তাই প্রতি সপ্তাহেই আমরা হল সংখ্যা বাড়াচ্ছি। আগামী সপ্তাহেও আর হল বাড়বে ছবিটির।’

এই ছবির নায়ক শরীফুল রাজ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হলো।’ এ সময় সিনেমার পরিচালক রায়হান রাফিও সঙ্গে ছিলেন বলে রাজ উল্লেখ করেন।

ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মাস্ক থাকায় টিকিট বিক্রেতা তাদের চিনতে পারেননি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলে ঢুকে যান দুজন, যদিও কাজটি মজার ছলে করেছেন তারা।

মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ”আমার হলে তো ‘পরাণ’ দারুণ চলছে। এখনও হাউসফুল যাচ্ছে অনেক শো। পরাণ ছবি হল মালিকদের স্বপ্ন বাড়িয়ে দিয়েছে।’

রাজ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, রাশেদ মামুন অপু প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office