শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শুটিংয়ে এসে প্রেম, প্রযোজককে বিয়ে করলেন মহালক্ষ্মী

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

তামিল প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরন। লিব্রা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ‘নাতুপুনা ইনানু থেরিয়ুমা’, ‘মুরুনগাইকাই’সহ বেশ কয়েকটি তামিল সিনেমা প্রযোজনা করেছেন তিনি। এই রবীন্দ্ররকেই বিয়ে করলেন তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী।

ভারতীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার তিরুপাথিতে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রবীন্দ্রর ও মহালক্ষ্মী উভয়ই। ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মহালক্ষ্মী লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।’

বিয়ের ছবিতে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে এ জুটিকে। তাদের সেই ছবির নীচে চলচ্চিত্র ও টিভি নাটকের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।

রবীন্দ্ররের প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমার শুটিংয়েই তাঁদের দেখা ও পরিচয়, পরে যা প্রণয়ে রূপ লাভ করল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

২০০০ সালের পর উপস্থাপক হিসেবে টিভিতে আত্মপ্রকাশ ঘটে মহালক্ষ্মীর, পরবর্তী সময়ে টিভি নাটকে নাম লেখান। তামিল টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে তিনি একজন। দীর্ঘ ক্যারিয়ারে ‘বাণী রানী’, ‘অফিস’, ‘উরু কাই উসাই’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে কাজ করেছেন তিনি। বর্তমানে ‘মহারাসি’ নামে একটি সিরিয়াল সম্প্রচারে আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office