শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার- ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে করোনা মহামারিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বুধবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সমাজের সর্বস্তরের জনগণ তথা স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সবাইকে কাজে লাগিয়ে সময়োচিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

মহামারি নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় অস্ট্রেলীয় হাইকমিশনার বাংলাদেশের প্রশংসা করেন।

এ সময় অস্ট্রেলীয় হাইকমিশনার বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তার দেশ থেকেও এগিয়ে আছে। জেরেমি ব্রুয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেন, অন্যান্য বিদেশি কূটনীতিকের সঙ্গে তিনি নিজেও ঢাকায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। অস্ট্রেলীয় হাইকমিশনার বলেন, তারা অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহী। মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর যেসব দেশ বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম।

অস্ট্রেলীয় হাইকমিশনার তাদের জাহাজে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠেয় সমুদ্র যাত্রায় অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেন। ব্রুয়ার প্রধানমন্ত্রীকে আরও অবহিত করেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট দল টি২০ সিরিজ খেলতে এ বছর বাংলাদেশ সফর করবে। তিনি বাংলাদেশের ক্রিকেটেরও প্রশংসা করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তার ক্রিকেটের উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে সাহায্য পেয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office