শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাবেক এমপি আব্দুল জব্বারের ৩০তম মৃত্যুবার্ষিকী

কুলাউড়া প্রতিনিধি   |   সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আব্দুল জব্বার ছিলেন আওয়ামীলীগের সৎ, নির্ভিক, কর্মী বান্ধব ও নিঃস্বার্থ একজন ব্যক্তি।আব্দুল জব্বার রাজনীতি করেছেন লোভ লালসার ঊর্ধ্বে থেকে। তিনি গণমানুষের নেতা ছিলেন। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্নেহধন্য, কুলাউড়ার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করেছেন।

বুধবার (৩১ আগস্ট) কুলাউড়া উপজেলা প্রাঙ্গণে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে আব্দুল জব্বার স্মৃতি সংসদের আয়োজনে মরহুম আব্দুল জব্বারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন বক্তরা এসব কথা বলেন।স্মৃতি সংসদের সভাপতি মরহুমের পুত্র প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

স্বাগত বক্তব্য রাখেন মরহুমের অপর পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা সিপিবি সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম শফি, সহকারী অধ্যাপক সি এম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর ও জামাল হোসেন, প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, জাসদ সভাপতি সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু, আওয়ামী লীগ নেতা সৈয়দ কলা মিয়া, মকদ্দছ আলী ও আব্দুল মনাফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা যুবলীগ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনামুল হক মিফতা, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বখশ ও মাহফুজুর রহমান প্রমুখ।

সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহতসহ ১৯৯২ সালের ২৮ আগস্ট নিহত মরহুম আব্দুল জব্বার স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাও. আহসান উদ্দিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office