শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

এক যুগ পর বকেয়া চার কোটি টাকা পেলেন মোচিকের শ্রমিকরা

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দীর্ঘ এক যুগ পর দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান কালীগঞ্জ-মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ফান্ডের বকেয়া চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। রোববার সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান অবসরপ্রাপ্ত ৬১ শ্রমিককে টাকার চেক দেন।

মোচিকের অর্থ দপ্তরে পিএফ ফান্ড থেকে ওঠানো ওই টাকার মধ্যে স্থায়ী অবসরপ্রাপ্ত ৪৪ জনকে ৩ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৩২ টাকা ও মৌসুমি অবসরপ্রাপ্ত ১৭ জনকে ৪৪ লাখ ৪৩ হাজার ১৭১ টাকা দেওয়া হয়।
এক যুগেরও বেশি সময় শ্রমিকরা ওই টাকা না পেয়ে কষ্টে দিনযাপন করছিলেন। এখন পাওনা টাকা পেয়ে তাঁরা খুশি।

দীর্ঘদিনের বকেয়া টাকা পেয়ে ভুক্তভোগী শ্রমিক-কর্মচারীরা মিলের ব্যবস্থাপনা পরিচালকসহ শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, গত এক যুগের মধ্যে এ ধরনের বড় অঙ্কের পাওনা টাকা কেউ দিতে পারেনি। তাই তাঁরা দ্বায়িত্বপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি অবসরের গ্র্যাচুইটি ফান্ডের বাকি পাওনা টাকাও দ্রুত পেতে অনুরোধ জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ফেডারেশন আইন সম্পাদক গোলাম রসুল, সহসভাপতি ফজের আলী, সদস্য সাইদুজ্জামান পিকু প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office