শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ইলিশ ধরায় ২৮ জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অভিযোগে ২৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাতে বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে এই ২৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা আ. হালিম জানান, বুধবার গভীর রাতে মেঘনায় পৃথক অভিযান চালিয়ে হিজলার ১২ জেলে ও মেহেন্দীগঞ্জের ১৬ জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে।

বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ইলিশের পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১ মার্চ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামা জেলেদের জেল-জরিমানা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office