শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িয়ে পাওয়া টাকা দৃষ্টিশক্তিহীন হাফেজের চিকিৎসায় দিলেন যুবক

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঠাকুরগাঁওয়ে কিছুদিন আগে সৌরভ হোসেন নামে এক যুবক ৫ লাখ টাকা কুড়িয়ে পেয়েছিলেন। পরে সে টাকার মালিক না পেয়ে ৩ লাখ টাকা দৃষ্টিশক্তিহীন এক হাফেজের চিকিৎসায় দিয়েছেন।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও পৌরশহরে মুন্সিরহাট মহল্লার দৃষ্টিশক্তিহীন হাফেজ মো. হৃদয়ের চোখের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার একটি চেক দেন সৌরভ।

আর বাকি দুই লাখ টাকা বন্ধুর বাবার চিকিৎসা ও স্থানীয় কিছু অসহায় মানুষকে সকলের উপস্থিতিতে দেবেন বলে জানিয়েছেন সৌরভ।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রাজনৈতিক ব্যক্তিত্ব সন্তোষ কুমার আগারওয়ালা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

সৌরভ বলেন, আমি জানি হাফেজ মো. হৃদয় ২৮ পাড়া কোরআন মুখস্থ করেছেন। মসজিদে আযান দেন। ডাক্তার বলেছে চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। অনেক দিন ধরে বিভিন্ন জনের কাছে সহায়তা চেয়েছেন। কারো কাছে পেয়েছেন কারো কাছে পাননি। সে তার চোখের দৃষ্টি ফিরে পেতে চায়। আমি তাই তাকে টাকাটা দিয়েছি। বাকি দুই লাখ টাকা আমার বন্ধুর বাবাকে দিতে চাই। তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এছাড়া স্থানীয় কিছু মানুষকেও সাহায্য করব।

তিনি বলেন, হাফেজ মো. হৃদয়ের চিকিৎসার জন্য যদি এর বাইরেও টাকার প্রয়োজন হয় তাহলে আমি ব্যক্তিগত ভাবে সহযোগিতা করব।

হাফেজ হৃদয় বলেন, এমন খুশি আগে কখনো হয়নি। টাকাটার আমার দরকার ছিল। আমার জন্য দোয়া করবেন যেন আমি চিকিৎসা করিয়ে সুস্থ চোখ নিয়ে এই পৃথিবীর আলো দেখতে পারি।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, এটি নিসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে হৃদয় যেন সুস্থ হয় সে দোয়াও থাকবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের সন্ধানে মাইকিং করেছিল সৌরভ নামের এই যুবক। পরে মালিকের জন্য এক মাস অপেক্ষা করেছেন তিনি। মালিকের সন্ধান না পেলে গরীবদের মাঝে বিলিয়ে দিতে চেয়েছিলেন। সে হিসেবে আজ মোট টাকার ৩ লাখ টাকা হাফেজ হৃদয়কে দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office