শিরোনাম
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর পুরাতন গাড়ির যন্ত্রাংশের আড়ালে বিএমডব্লিউ রেসিং কার ও যন্ত্রাংশ যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেবে মালদ্বীপ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

মালদ্বীপে যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন তাদের বৈধভাবে বসবাসের সুযোগ দেবে দেশটির সরকার। পাশাপাশি এদের মধ্যে যারা দেশে ফিরে আসতে চান, তাদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ।

মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের সঙ্গে আলোচনার পর ড. মোমেন এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ বাংলাদেশে সফরে আসবেন। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সরকারি খরচে কোভিড টিকা দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত নার্স নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে অবদান রাখছেন। করোনা মহামারির মধ্যে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মালদ্বীপে যেসব বাংলাদেশি অনিবন্ধিত আছে তাদের নিবন্ধিত করা এবং যারা ফেরত আসতে চায় তাদের ফেরত আনার জন্য সহযোগিতার ওপর জোর দেন আবদুল্লাহ শহীদ।

গেল সোমবার (৮ ফেব্রুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ চারদিনের সফরে ঢাকা আসেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office