শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘আইপা অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আইপা অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী

দেশ-বিদেশের বিভিন্ন পেশার গুণী ব্যক্তিদের সমন্বয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আইপা (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার) অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠান। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্থাপনায় ‘আইপা অ্যাওয়ার্ড’ ও ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনার, কালচার ও লিডারশীপ সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকিকে অ্যাইপা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সাকিবা নোভা, , ইউএস বাংলার জিএম মোঃ কামরুল ইসলাম, সংগঠক শফিকুল ইসলাম রাহী, ব্যবসায়ী আব্দুল নূর, আইরিন হক, ফেরদৌস খান, উদ্যোক্তা জেসমিন আক্তার, সাবেক অতিঃ সচিব পীরজাদা শহীদুল হারুন, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, বাংলা টিভির পরিচালক মীর সামস সান্তনু ।

অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি. সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ‘আইপা অ্যাওয়ার্ড’-
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন: চিত্র নায়ক ডিএ তায়েব, ইসমাইল হোসেন রকী, তামান্না হক, জাহিন আক্তার, শাহরিয়ার কবির শোভন, বেললা হোসেন, মোঃ আসাদুজ্জামান, তাসনুভা খান, আবু সায়েম, ডাঃ মোঃ হোসাইন আলম, রুবেনা রুবি, মারুফা হক মলি, সামি হামিদুর, তাকিব হোসেন, আহমদ উল্লাহ সাদি, মেহরাব আলী, লুবনা আক্তার, মোঃ আকাশ, ফারজানা ইসলাম. মিনহাজুল আবেদিন, লস্কর নাহার, রিফাত মাহবুুব, দিয়া আহসান, তাসলিমা আক্তার কনিকা, সাকিবা হোসেন, সবুজ রয়, লাভগুরু তামিম হাসান, কোরিওগ্রাফার গৌতম সাহা, আরিফ হোসেন, মনিরুল ইসলাম, সাংবাদিক গাজী আনিস, রোমান রয়, যাদুশিল্পী রাশেদ সিকদার, চিত্রনায়িকা কুসুম সিকদার. মৌ খান, পলি, মিষ্টি জান্নাত, আইরিন, অভিনেত্রী দীপা খন্দকার, নীরব, সজল, সংগীতশিল্পী ইকবাল বিন আনোয়ার ডন, ক্রিকেটার আকবর আলী, তমা রশীদ, রেহেনা আক্তার কাজল, মজনুর রহমান জয়, নুসরাত জাহানসহ আরো অনেকে ।

চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, আইন-শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ বিভিন্ন সেক্টরের তারকা বন্ধুদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office