শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

রাতেও মিয়ানমারের রাজপথ ছাড়ছেন না বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৪৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করছেন মিয়ানমারবাসী-রয়টার্স

মিয়ানমারের জান্তাবিরোধীরা রাতেও রাজপথ ছাড়ছেন না। শনিবার রাতেও মোমবাতি জ্বালিয়ে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। বিক্ষোভ চলাকালে গত কয়েকদিন ব্যাপক প্রাণহানির ঘটনার পরও রাজপথ ছাড়ছেন তা গণতন্ত্রের সমর্থকরা।

বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য সামরিক জান্তাদের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে পশ্চিমাদের পাশাপাশি এবার সোচ্চার হয়েছে আসিয়ান প্রতিবেশীরাও। খবর রয়টার্সের

শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ নিয়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন।

দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে উত্তরের কাচিন রাজ্যের ক্ষুদ্র সম্প্রদায় এবং দক্ষিণের শহর কাওথাংয়ে শনিবার রাতে প্রায় ২০টি জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষোভে বৌদ্ধ ভিক্ষুরা মোমবাতি নিয়ে যোগ দিয়েছিলেন।

রোববার সকাল থেকেও দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। সকালে সূর্যোদয়ের আগেই দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বহু মেডিকেল কর্মচারীসহ শতাধিক বিক্ষোভকারীকে পদযাত্রা করতে দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office