শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

অমিক্রনের কারণে আন্তর্জাতিক ভ্রমণে কঠোর হচ্ছে বিধিনিষেধ

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০১ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আমিক্রন ভাইরাসের নমুনা পরীক্ষা চলছে।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন কতখানি ঝুঁকিপূর্ণ সারা বিশ্বের সরকারগুলো এখন তা বোঝার চেষ্টা করছে এবং একই সাথে এর সম্ভাব্য সংক্রমণ রোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।

জার্মানিতে পাঁচ থেকে ১১ বছর-বয়সী শিশুদের টিকাদানের পরিকল্পনা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ সেদেশে ২২ জনের দেহে অমিক্রনের সংক্রমণের কথা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে বুস্টার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সরকার মঙ্গলবার থেকে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।

japan

জাপানের হানেদা বিমানবন্দরের জনশূন্য অ্যারাইভাল লাউঞ্জ। অমিক্রন ঠেকাতে জাপান সরকার বিদেশিদের আগমন নিষিদ্ধ করেছে।

যুক্তরাষ্ট্র, জাপান এবং সিঙ্গাপুর যাত্রী চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে।

জাপান মঙ্গলবার মধ্যরাত থেকে বিদেশিদের আগমন নিষিদ্ধ করেছে। আফ্রিকা মহাদেশের যাদের জাপানে থাকার বৈধ অনুমতি রয়েছে, তাদেরও সে দেশে যেতে বারণ করা হয়েছে।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই মুহূর্তে বিদেশ থেকে বাংলাদেশে না আসতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিদেশ-ফেরত কারও মাধ্যমে বাংলাদেশে যেন অমিক্রন আসতে না পারে তার জন্য সরকার চেষ্টা করছে বলে বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন ।

অস্ট্রেলিয়ায় বিদেশি ছাত্র এবং দক্ষ কর্মীদের আসা বুধবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ১৫ই ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office