শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

ইউক্রেন-রাশিয়া সংকট: জরুরি অবস্থা জারির পথে ইউক্রেন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হামলার আশঙ্কায় ইউক্রেন বাহিনীর মহড়া ছবি: রয়টার্স

ইউক্রেন-রাশিয়া সংকট ঘিরে ইউরোপে উত্তেজনার পারদ চরমে। ইউক্রেনে মস্কোর হামলার আশঙ্কার মুখে নানা পদক্ষেপ নিয়েছে কিয়েভ। এর অংশ হিসেবে জরুরি অবস্থা জারির প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। খবর বিবিসির

আজ বুধবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক শেষে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ এ কথা বলেছেন। তিনি বলেছেন, স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া ইউক্রেনের সব অঞ্চলে এই জরুরি অবস্থা বহাল থাকবে।

ওলেক্সি দানিলভ বলেন, প্রাথমিকভাবে এক মাস জরুরি অবস্থা বহাল থাকবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানান তিনি। তবে জরুরি অবস্থা জারি করার আগে ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।

এদিকে যুদ্ধের জন্য যেকোনো মুহূর্তের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর অংশ হিসেবে ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকদের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীনিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রুশ সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন। অঞ্চলটিতে রুশ-সমর্থিত সেনাদের সঙ্গে ইউক্রেন বাহিনীর যুদ্ধ চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office