শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

ইরান নিয়ে জুয়া খেলায় হেরেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে ব্যর্থ নীতি নিয়েছিলেন, তা থেকে বাইডেন প্রশাসনকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

তেহরানের বিষয়ে ওয়াশিংটনের নীতিতে দ্রুত পরিবর্তন আনারও আহ্বান জানিয়েছে দেশটি।

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান বলে দেশটির সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে।

জাভেদ জারিফ বলেন, বাইডেন প্রশাসনের উচিত ইরান ইস্যুতে ৪২ বছর ধরে ব্যর্থ হওয়া নীতির কারণ খুঁজে বের করে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনা।

জারিফ আরও বলেন, গত চার দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের টানা সাতটি প্রশাসন ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে কিনা তা নিয়ে জুয়া খেলেছে। কিন্তু সব সরকার সে জুয়ায় হেরে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প এই ভেবে জুয়া খেলেছিলেন যে, ইরান ‘সর্বোচ্চ চাপের মুখে’ পতনের হাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু তার সে বাজির পরিণতি বিশ্ববাসী দেখেছে।

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাইডেন প্রশাসনের ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন জারিফ। তার মতে, কিন্তু সেই সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office