শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

এবার পেঁয়াজ সংকটের অজুহাত, পাইকারিতে বাড়লো ৬ টাকা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ মে ২০২২   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশি কৃষকদের স্বার্থরক্ষায় বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। এতে ব্যস্ততা কমেছে হিলিসহ দেশের সব স্থলবন্দরের শ্রমিকদের। একইসঙ্গে কমেছে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় শ্রমিকদেরও আয় বন্ধ রয়েছে। সেই সঙ্গে হিলি স্থল বন্দরের যে আয় ছিল সেটাও বন্ধ।

আমদানি বন্ধের নেতিবাচক প্রভাব পড়ছে হিলি স্থলবন্দরে। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে দাম বেড়েছে অন্তত ৬ টাকা। এই মসলাজাতীয় পণ্যের দামের হঠাৎ ঊর্ধ্বমুখী প্রবণতায় বিপাকে পড়েছেন পাইকার, খুচরা ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ।

২৯ মার্চ থেকে ৫ মে পেঁয়াজ পর্যন্ত পেঁয়াজের নতুন এলসি বন্ধ রাখার ঘোষণা ছিল। চলতি মাসের শুরুতে নতুন সিদ্ধান্তের আশায় ছিলো ব্যবসায়ীরা। বাজার স্থিতিশীল করতে আমদানির অনুমতি চান তারা। তবে শিগগির আমদানি চালুর নিশ্চয়তা দিতে পারছেন না বন্দর কর্তৃপক্ষ।

আমদানি নিষেধাজ্ঞা কার্যকরের আগেই একদিনে সর্বোচ্চ ১ হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানির রেকর্ড হয় হিলি স্থলবন্দর দিয়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office