শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

রাজশাহীর পুঠিয়ায় প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেলের মজুত পেয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ মে ২০২২   |   প্রিন্ট   |   ৪৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রাজশাহীর পুঠিয়ায় প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেলের মজুত পেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ মে) বিকেলে উপজেলার বানেশ্বর বাজারে জেলা গোয়েন্দা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এই ভোজ্যতেল জব্দ করা হয়েছে ।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের দিক-নির্দেশনায় এই অভিযান চলছে। অভিযানে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাসসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, বিকেল থেকে অভিযান শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত বানেশ্বর বাজারের চারটি গুদাম থেকে প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ এ তেল মজুতের কাগজপত্র আছে কি না তা দেখা হচ্ছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত জব্দ হওয়া তেলের পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে গতকাল সোমবার (৯ মে) দিবাগত রাতে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকার বাজারপাড়া এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। সেখানকার ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপন ও তার ভাই রফিকুল ইসলামের গুদামে সব মিলিয়ে ২৬ হাজার ৭২৪ লিটার ভোজ্যতেল পাওয়া গেছে। এর মধ্যে ১৯ হাজার ২২৪ লিটার সয়াবিন তেল। বাকি ৭ হাজার ৫০০ লিটার সরিষার তেল। বাড়তি মুনাফার আশায় রোজার শুরু থেকেই তেলের মজুত গড়েছিলেন দুই ভাই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office