কবিতা : আগমনীর আগমন

লেখক: এড. সুজন কান্তি বিশ্বাস   |   সোমবার, ১১ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দুর্গম কারাগার থেকে দাও মা মুক্তি,
তুমি হলে সেই দুর্গত নাশিনী।

পাপ কালিমায় হৃদয়ে ভরে গেছে অশান্তি,
শান্তি বারি দিয়ে যাও এ মোর মিনতি।।

আগমনী সুরে আতংক যাবে দুরে,
মর্ত্যে মায়ের পুজো হচ্ছে মহাসমারোহে ।

শিউলি ফুলের গন্ধ-
মনে আজ আনন্দ।

চারদিকে আজ উৎসব ধ্বনি,
মর্ত্যে এসেছে মা, দাও আনন্দের উলুধ্বনি।

শঙ্খ, শিঙ্গা, ডাক-ঢোল, মন্দির মন্দিরে বাঁজে, ভক্তদের হৃদয় যেন খুশিতে আজ সাঁজে।

মহাবিদ্যা মহামায়া কৃপা করো এই বাসনা,
অশান্তি সব যাক দূরে, করজোড়ে প্রার্থনা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office