শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

চট্টগ্রামে মেট্রোরেলের বিনিময়ে স্মার্ট সিটি: চীনের এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ৩০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতীয় সংসদ ভবন ফাইল ছবি

চট্টগ্রাম নগরীতে নিজস্ব অর্থায়নে মেট্রোরেল বানিয়ে দেওয়ার বিনিময়ে চীন সমুদ্র উপকূলে ৬০ বর্গকিলোমিটার জায়গায় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে স্মার্ট সিটি গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। তাদের এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বৈঠকে ‘সিসাইড বে ভিউ স্মার্ট সিটি’ (পতেঙ্গা থেকে মিরসরাই) এবং চট্টগ্রাম শহরে মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের একটি রূপরেখা তুলে ধরে। বৈঠকে জানানো হয়, এই প্রকল্প নিয়ে চীন থেকে একটি প্রস্তাব পাওয়া গেছে। তারা নিজেদের খরচে মেট্রোরেল করে দেবে। বিনিময়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিরসরাই পর্যন্ত ৬০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে একটি স্মার্ট সিটি গড়ে তুলবে। সেখানে বাংলাদেশের অংশ কতটুকু থাকবে আর চীনের কতটুকু থাকবে, তা প্রস্তাবে উল্লেখ করা হয়নি। প্রস্তাবে বলা হয়েছে, এই স্মার্ট সিটি গড়ে তোলার জন্য কোনো ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। সাগর থেকে জমি পুনরুদ্ধার (রিক্লেইম) করে এই শহর গড়ে তোলা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে রূপরেখা উপস্থাপন করেছে, তাতে বলা হয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বার্ষিক জিডিপি প্রবৃদ্ধিতে এই প্রকল্প ১ দশমিক ১ থেকে ৩ শতাংশ অবদান রাখবে।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কমিটি কক্সবাজারে হোটেল নির্মাণে বর্জ্য ব্যবস্থাপনার ‘সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ বা এসটিপি স্থাপন বাধ্যতামূলক করার সুপারিশ করে। সেই সঙ্গে এসটিপির ওপর কর কমানোর জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক, মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান ও ফরিদা খানম বৈঠকে অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office