শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

দেশে নতুন করোনা শনাক্ত ৫০০ ছাড়িয়েছে, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০২ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনা পরীক্ষার নমুনা নেওয়া হচ্ছে ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। এ সময় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু কমলেও আগের দিনের তুলনায় শনাক্তের হার ও সংখ্যা—দুই–ই বেড়েছে।

আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ৩৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯১। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন, তিনি রংপুর বিভাগের বাসিন্দা এক নারী।

করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। শেষ দিকে এসে শনাক্তের হারও বাড়তে শুরু করে।

২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫৩ জন সুস্থ হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office