শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৩৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে। টানা চার দিন পর দৈনিক মৃত্যু দু’শ ছাড়াল।

চার দিন পর রোগী শনাক্তও আবার ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৪ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ১৯৫ জনের। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ৬ হাজার ৭৮০ জন। রোগী শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৭৪ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫০ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৪০ জন। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও প্রায় দুই মাস ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহ দেশে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়। ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল থাকার পর গত শুক্রবার থেকে আবার দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন।

বর্তমানে বিশ্বের যেসব দেশে করোনায় দৈনিক মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে, সেই তালিকায় দ্বাদশ অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত এক সপ্তাহের ( শুক্রবার পর্যন্ত হালনাগাদ) তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তালিকা প্রকাশ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সবশেষ এক সপ্তাহে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় ৯ হাজার ২০১ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৮ হাজার ৮৮০ জন। এই সময়ে সবচেয়ে রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে ৩ লাখ ২১ হাজার ২২৩ জন। এ সময় ইন্দোনেশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬০৭ জন।

গত এক সপ্তাহে (শুক্রবার পর্যন্ত) বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ কোটি ২২ লাখ ৮৪ হাজার ২০৭ জন। আর মৃত্যু হয়েছে ৪১ লাখ ৩৬ হাজার ৫১৮ জনের।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর তালিকায় ব্রাজিল দ্বিতীয় অবস্থানে থাকলেও রোগী শনাক্তের দিক দিয়ে দেশটির অবস্থান তৃতীয়। আর রোগী শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office