শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধের নির্দেশ তালেবানের

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৪ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ড্রাইভিং প্রশিক্ষকদেরকে নারীদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে বলেছেন আফগানিস্তানের সবচেয়ে প্রগতিশীল শহর হেরাতের তালেবান কর্মকর্তারা। এ খাতের পেশাজীবীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

যদিও আফগানিস্তান একটি কট্টর রক্ষণশীল, পুরুষতান্ত্রিক দেশ, নারীদের জন্য বড় শহরে গাড়ি চালানো অস্বাভাবিক নয়; বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে। শহরটিকে আফগান মানদণ্ডে দীর্ঘদিন ধরে উদার বলে বিবেচনা করা হয়েছে।

হেরাতের ট্রাফিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান জান আগা আচাকজাই বলেন, আমাদের মৌখিকভাবে নারী চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শহরে নারীদের গাড়ি চালানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি।

২৯ বছর বয়সী নারী ড্রাইভিং প্রশিক্ষক এবং একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মালিক আদিলা আদিল বলেন, তালেবানরা নিশ্চিত করতে চায়, পরবর্তী প্রজন্ম তাদের মায়েদের মতো একই ধরনের সুযোগ পাবে না।

‘আমাদের বলা হয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ না দিতে এবং লাইসেন্স না দিতে’, বলেন তিনি।

গত বছরের আগস্টে তালেবানরা দেশটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল

১৯৯৬-২০০১ মেয়াদের কট্টর শাসন ব্যবস্থার চেয়ে এবার নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। কিন্তু তারা ক্রমশ আফগানদের অধিকার সীমিত করছে, বিশেষ করে মেয়ে-নারীদের। তারা মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে এবং নারীদের সরকারি চাকরিতে ফিরতে বাধা দিয়েছে।

পরিবারের জন্য ঈদুল ফিতরের উপহার কিনতে স্থানীয় বাজারে গাড়ি চালিয়ে আসা শাইমা ওয়াফা বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন তালেবানকে (গার্ড) বলেছি-ট্যাক্সি চালকের পাশে বসার চেয়ে আমার গাড়িতে ভ্রমণ করা আমার জন্য বেশি আরামদায়ক।

‘আমার ভাই বা স্বামীকে বাড়ি আসার জন্য অপেক্ষা না করে আমার পরিবারকে আমার গাড়িতে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারা দরকার’, বলেন তিনি।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান নাইম আল-হক হাক্কানি বলেছেন, কোনো আনুষ্ঠানিক আদেশ দেওয়া হয়নি।

তালেবানরা স্থানীয় কর্তৃপক্ষকে জাতীয়ভাবে লিখিত ডিক্রি জারি করার পরিবর্তে কখনও কখনও মৌখিকভাবে তাদের নিজস্ব আদেশ জারি করে।

বহু বছর ধরে গাড়ি চালান-ফেরেশতেহ ইয়াকুবি নামের এক নারী। তিনি বলেন, কোনো গাড়িতে লেখা নেই যে, এটি শুধু পুরুষদের। প্রকৃতপক্ষে এটি নিরাপদ যদি একজন নারী তার নিজের গাড়ি চালান।

সম্প্রতি ২৬ বছর বয়সী জয়নব মোহসেনি নামের এক তরুণী লাইসেন্সের জন্য আবেদন করেছেন। তিনি বলেন, নারীরা পুরুষ চালকের ট্যাক্সির তুলনায় নিজস্ব গাড়িতে নিরাপদ বোধ করেন৷

মোহসেনির কাছে সর্বশেষ সিদ্ধান্তটি নতুন ইঙ্গিত মাত্র- নতুন সরকার আফগান নারীদেরকে তাদের কয়েকটি অধিকার ভোগ করতে বাধা দিতে কিছুতেই থামবে না।

’ধীরে ধীরে তালেবানরা নারীদের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে চায়’, বলেন তিনি।

সূত্র : এএফপি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office