শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় ও বিধায়ক গৌতম চৌধুরীর সাথে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি-সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

  |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৩৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় ও বিধায়ক গৌতম চৌধুরীর সাথে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি-সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী ও ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী অরূপ রায় ও বিধায়ক গৌতম চৌধুরীর সাথে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি রাধা রাণী দত্ত (ভারত) ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি (বাংলাদেশ) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুর ১টায় কলকাতার বিওবিবিডিবাগ সেক্রেটারী আল বিল্ডিং-এ অবস্থিত সমবায় মন্ত্রণালয়ের দপ্তরে সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় এর সাথে সৌজন্য সাক্ষাত ও তার হাতে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দরা। এসময় মন্ত্রী সংগঠনের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।এছাড়া তিনি বাংলাদেশ সফরেও আসবেন বলে নেতৃবৃন্দদের জানান।

এদিকে গত মঙ্গলবার রাত ৯টার দিকে বিধায়ক গৌতম চৌধুরী সাথে উত্তর হাওড়ায় অবস্থিত তার নিজ কার্যালয়ে সাক্ষাত করেন সভাপতি রাধা রাণী দত্ত ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি।

এসময় তার সাথে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিধায়ক গৌতম চৌধুরীকেও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

দুটি সাক্ষাতকালেই উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ হাওড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশিষ পোদ্দার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office