শিরোনাম
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংগৃহীত ছবি

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই সংসদ থেকে পদত্যাগ করার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরীফ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি সংসদ বয়কট করায় শাহবাজ প্রধানমন্ত্রীর পদ পেয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ ও ডন।

শাহবাজ পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই। ৭০ বছরের শাহবাজের পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ। ২০১৮ সালের ২০ আগস্ট থেকে তিনি পাকিস্তানের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে ছিলেন।

এর আগে তিনবার পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এত দীর্ঘ সময় কেউ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। ২০২০ সালে অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শাহবাজ। বর্তমানে তিনি জামিনে আছেন।
নানা নাটকীয়তার ৯ এপ্রিল শনিবার মধ্য রাতে জাতীয় সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়।

এর আগে ইমরানের ঘোষণা মেনে সংসদ বয়কট করেন, ডেপুটি স্পিকার কাসিম শাহ সুরি। সাথে পিটিআই’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহ মাহমুদ কোরেশিও পার্লামেন্ট বয়কটের ঘোষণা দেন।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন শুরুর আগেই সংসদ থেকে গণপদত্যাগের ঘোষণা দেয় সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পিটিআই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office