শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

অনলাই ডেস্ক:   |   শনিবার, ১৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনফাইল ছবি: এএফপি

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের ‘শত্রুতাপূর্ণ’ অবস্থানের কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের ডজন খানেক শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর ফলে এসব কর্মকর্তা রাশিয়া প্রবেশ করতে পারবেন না। শনিবার (১৬ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়াকে আন্তর্জাতিক পর্যায় থেকে বিচ্ছিন্ন করতে ও রুশ অর্থনীতিকে চাপে ফেলতে লাগামহীনভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে লন্ডন। এ জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বরিস জনসন ছাড়াও রুশ নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস; প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস; বিচারমন্ত্রী ডমিনিক রাব; পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শাপস; স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল; অর্থমন্ত্রী ঋষি সুনাক; জ্বালানিমন্ত্রী কাওসি কাওয়ারতেং; তথ্য, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী নাদিন ডরিস, সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী জেমস হ্যাপে।

নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির সাংসদ থেরেসা মে ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা র্স্টারজিওন।

রুশ নিষেধাজ্ঞার আওতায় থাকায় তাঁরা কেউই রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর একই রকমের নিষেধাজ্ঞা আরোপ করেছিল মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পরপরই রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। এসব নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার সামগ্রিক অর্থনীতি, বিশেষত জ্বালানি খাতকে চাপে ফেলার চেষ্টা করেছে পশ্চিমারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office