শিরোনাম
বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: শামা ওবায়েদ  অন্যের দুর্নীতির দায় শ্রমিকরা কেন কম মজুরি নিয়ে বহন করবেন : দেবপ্রিয় ভট্টাচার্য  আগুন লাগা সাততলা বস্তি পরিদর্শনে প্রশাসক মিল্টন গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন এসডিজি বাস্তবায়নে সংসদীয় তদারকি জোরদারের আহ্বান স্পিকারের অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

কমনওয়েলথভুক্ত উন্নত দেশগুলোকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণকারী দেশগুলোর জন্য বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) নির্বাহী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন ক‌বির ব‌লেন, এলডিসি উত্তরণের পর অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মসৃণ রূপান্তর নিশ্চিত করতে এ সুবিধা প্রয়োজন।

আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ার সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অধিবেশনে কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের নেতারা অংশ নেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া হুমায়ুন কবির কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থা ও বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলোর বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।

আন্তঃকমনওয়েলথ বাণিজ্যের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সদস্য দেশগুলোর সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সম্মেলনের নির্বাহী অধিবেশনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বেসরকারি খাতে অর্থায়ন বাড়ানো, আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থায় সমন্বয় জোরদার, জলবায়ু অর্থায়নে অংশীদারিত্ব বৃদ্ধি এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব উঠে আসে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office