শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

ভোজ্যতেলের সংকট ‘মেটাতে’ পাম ওয়েলে রপ্তানি শুল্ক কমাচ্ছে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ মে ২০২২   |   প্রিন্ট   |   ২৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বিশ্বব্যাপী ভোজ্যতেলের সংকট ‘মেটাতে’ পাম ওয়েলে রপ্তানি শুল্ক কমাতে যাচ্ছে মালয়েশিয়া। এছাড়া বৈশ্বিক চাহিদা মেটাতে বায়োডিজেল নীতিও শিথিল করতে যাচ্ছে তারা। দেশটির বৃক্ষরোপণ, শিল্প ও পণ্য মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি জানান, ইতোমধ্যে তার মন্ত্রণালয় পাম ওয়েলে রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাব মালয়েশীয় অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে তারা।

জুরাইদা কামারুদ্দিন বলেন, মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম ওয়েল উৎপাদনকারী। এটি রপ্তানিতে দেশটিতে বর্তমানে ৮ শতাংশ শুল্ক বিদ্যমান। এ থেকে ৪-৬ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, এ করহার অস্থায়ীভাবে কমানো হবে। আগামী জুনের শুরুতে তা কার্যকর হতে পারে।

বৃক্ষরোপণ শিল্প ও পণ্য মন্ত্রী বলেন, ‘এখন বিশ্বে ভোজ্যতেলের সংকট চলছে। এ পরিস্থিতিতে বিশ্ববাসীকে আমরা একটু স্বস্তি দিতে চাই। তাই অতিরিক্ত পাম ওয়েল রপ্তানি করতে চাচ্ছি। সেই লক্ষ্যেই এ প্রস্তাব করা হয়েছে।’

রাশিয়া হামলা চালানোর পর ইউক্রেনের সূর্যমুখী তেলের উৎপাদন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি পাম ওয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্দোনেশিয়া। ফলে বিশ্বজুড়ে ভোজ্যতেলের সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় বিশ্ববাজারে নিজেদের অবস্থান আর শক্ত করতে চায় মালয়েশিয়া। পরিপ্রেক্ষিতে পাম ওয়েলে রপ্তানি শুল্ক কমাচ্ছে তারা।

সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, কেক থেকে শুরু করে রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয় পাম ওয়েল। বৈশ্বিক চাহিদার ভোজ্যতেলের ৬০ শতাংশই এর দখলে।

আর বিশ্বব্যাপী মোট পাম ওয়েল রপ্তানির ৮০ শতাংশই করে ইন্দোনেশিয়া। এ পরিস্থিতিতে দেশটি তা রপ্তানি বন্ধ করায় মারাত্মক প্রভাব পড়েছে ভোজ্যতেলের বাজারে। তাদের অনুপস্থিতিতে বিশ্বাজারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে চাচ্ছে মালয়েশিয়া।

জুরাইদা কামারুদ্দিন জানান, বিশ্বের পাম ওয়েল আমদানিকারক অনেক দেশ মালয়েশিয়াকে রপ্তানি শুল্ক কমানোর অনুরোধ জানিয়েছে। ভারত, ইরান, বাংলাদেশের মতো দেশগুলো বিনিময় বাণিজ্যের প্রস্তাব দিয়েছে। পরিপ্রেক্ষিতে এ পদেক্ষেপ নেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office