শিরোনাম
দেশে বাজারে সোনার দাম কমলো বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীর মাঝে ১২ কোটি টাকার প্রণোদনা প্রদান সম্মাননায় ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু কাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত : রিজভী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

মনখারাপের ভালো মন্দ # জামিল আহমেদ-এর কবিতা

  |   বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মনখারাপের ভালো মন্দ # জামিল আহমেদ-এর কবিতা

আজ আমার জন্মদিন আজ আমার মন
খারাপ
আমার বাবা মা নেই, প্রিয়তমা স্ত্রী ও নেই
তারা সবাই গেছে ওপারে
আমার কোনো সন্তান নেই
কোনো আত্মীয় স্বজন নেই
কেউ খবর নেওয়ার মত নেই
এই পৃথিবীতে আমি খুব একা
কখনো কখনো দর্পণে মুখ দেখি
ভীষণ বিষণ্ণতার ছাপ
চোখের নীচে কালো ছায়া
মাথার কেশ আধাপাকা
দাড়ি গুলো আধা পাকা
প্রত্যুষে ও বিকেলে সমস্ত মানুষ থেকে
আলাদা হয়ে পথ চলি
মাথা নিচু করে
আমার কোনো অহংকার নেই
প্রতিভা নেই
প্রতিদিন সন্ধ্যা বেলা তিনটি কুকুর কে
বিস্কুট খাওয়াই
দয়ার শরীর আমার
কেঁদে কেঁদে পথে পথে চলি
জন্মদিনের কেক কে কাটবে
সারা নিশি দিবস জেগে আছি
এই গৃহ তৃণ আর পুরাতন বাগানে
কেমন যেন মায়া লেগে আছে
তবু বেচেঁ আছি আধ্যাত্মিক ভাবে
আজ জন্মদিন আমার।।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office