শিরোনাম
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরে দুই দিনব্যাপী যৌথ মহড়া শুরু করেছে ইরান এবং রাশিয়া। মঙ্গলবার থেকে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা এ মহড়া শুরু করে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা থানি বলেন, আমাদের স্লোগান ‘সামষ্টিগতভাবে নৌপথে বাণিজ্য নিরপত্তায় সহযোগিতা’। আমরা উত্তর ভারত মহাসাগর ও আরব সাগরের ১৭ হাজার কিলোমিটার এ বিশাল অঞ্চল কাভার করব।

তিনি বলেন, মহড়ায় আমাদের প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপত্তা, জলদস্যুর বিরুদ্ধে যুদ্ধ, সামুদ্রিক সন্ত্রাসবাদ নির্মূল, তথপ্রযুক্তি বিনিময়, উদ্ধার তৎপরতা ও নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়।

মহড়ার অংশ হিসেবে উভয় দেশের নৌযানগুলো ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করে। এ সময় ইরানের তৈরি ‘জামারান’ ডেস্ট্রয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরপর শত্রুর হুমকি বিবেচনায় প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করা হয়। হেলিকপ্টারের মাধ্যমে সামগ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office