শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চার শহর রাশিয়ার দখলে, কিয়েভ ও খারকিভে লড়াই

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রুশ সেনাদের গোলাবর্ষণে ইউক্রেনের সামরিক ঘাঁটির কাছে জ্বলছে একটি তেল সংরক্ষণাগার। ভাসিলিকিভ, কিয়েভ, ২৭ ফেব্রুয়ারি ছবি: রয়টার্স

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখল করেছে রাশিয়া। এর মধ্যে আজ রোববার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা। এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী কিয়েভেও লড়াই চলছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। বাকি তিনটি শহর হলো নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।

ukrane1

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভের রাস্তায় পড়ে আছে ধ্বংস হওয়া ট্যাংক। হারকিভ, ইউক্রেন ছবি: রয়টার্স

মেলিটপোল দেশটির একটি মাঝারি আকারের শহর। ইউক্রেনের প্রধান বন্দরগুলোর একটি মারিওপোলের কাছেই মেলিটপোলের অবস্থান। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাশিয়ার সেনাদের একটি দল কোনো প্রতিরোধ ছাড়াই মেলিটপোল শহরে ঢোকে। এ সময় শহররের কিছু বাসিন্দাকে লাল পতাকা নিয়ে রাস্তায় নামতে দেখা যায়।

ইউক্রেনের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আজ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নোভা কাখোভকা দখলে নিয়েছেন রুশ সেনারা। শহরটি ছোট হলেও কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। কারণ, শহরটি দিয়ে পানিপথে ক্রিমিয়ায় যাওয়া যায়। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া।

নোভা কাখোভকায় রুশ সৈন্যদের ঢুকে পড়ার বিষয়টি নিশ্চিত করে ওই শহরের মেয়র ভলোদিমির কোভালেঙ্কো বলেছেন, রুশ সেনারা শহরের নির্বাহী কমিটির দখল নিয়েছেন। সব ভবন থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে দিয়েছেন। তিনি শহরের বাসিন্দাদের আহ্বান জানিয়ে বলেন, ‘গোপন আশ্রয়স্থল থেকে বের হবেন না।’

এদিকে আজ মস্কো দাবি করেছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ বলেছেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় খেরোশেন ও বারদিয়ানস্ক শহরের পুরো নিয়ন্ত্রণ দখলে নেন রাশিয়ার সেনারা।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভের রাস্তায় রাস্তায়ও দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের লড়াই চলছে। আজ রুশ সেনারা শহরটিতে ঢুকে পড়ার পর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এদিকে কিয়েভের উপকণ্ঠে ত্রোয়েশচনিয়া এলাকায় আজ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office