শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

রেবা সরকার’র কবিতা ‘পিতার জন্মভূমি’

  |   রবিবার, ০৮ মে ২০২২   |   প্রিন্ট   |   ৪৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রেবা সরকার’র কবিতা ‘পিতার জন্মভূমি’

যখন মধ্য আকাশ ঝলমলে
সূর্যের ভিতর দেখতে পাই তুমি সূর্যকে।

অসংখ্য জনতার ভিড়

মাথা তুলে দেখতে ক্ষমতা লাভ করতে হয়
চক্ষু দিয়েছো হাত দিয়েছো বিষাদ দিতে পারো নাই

ঈশ্বর মানুষ মারে না

সরলতার অস্ত্র হাতে নিয়ে এপারের কান্ডারী
কাঁটাতার মানতে পারেনা
কাঁটাতার নামমাত্র সীমারেখা।

বিহ্বলতায় আহ্বান তোলে কফিন
নীরব পতাকা হয়ে আছে পিতার বাসভূমি।
নিজের জন্মভূমি কঠিন গল্প আর কিছু কবিতায়
সূর্যের আলো মাখা পরিসরে মহান দিবসের ছবি আঁকি
নতমুখ পিরিত ভালোবাসা
হাত রাখি পুনরায় এই পূণ্যভূমিতে।

হে মহান বীর
শক্তিশালী সম্রাট
তোমার চোখে বেঁচে আছে কোটি কোটি মানুষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office