শিরোনাম
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলপিজি নিয়ে কারসাজি করলে সরকার কঠোর হাতে দমন করবে : বাণিজ্যমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ চামড়াশিল্পের সংকট কাটাতে আর সময় নষ্ট করতে চাই না : বিসিক চেয়ারম্যান ‘চকবাজার মনসুর খান প্লাজায় আগুনে ছয়তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’ প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্রী বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী

সংসারের ইতি টানলেন আমির-কিরণ

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৩ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আমির খান ও কিরণ রাও।

বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদ হয়েছে। আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন আমির খান ও কিরণ রাও। ১৫ বছরের সংসারে তাঁদের একটি ছেলে আছে।

বিবৃতিতে দুজন জানিয়েছেন, ‘১৫ বছরের সুন্দর একটি সফর। ছিল আনন্দ আর সুখ। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসার ওপর গড়ে উঠেছে আমাদের সম্পর্ক। এখন আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে চাই। আমরা আর স্বামী–স্ত্রী নই। কিন্তু মা–বাবা হিসেবে দায়িত্ব পালন করব।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বেশ আগেই আমরা বিচ্ছেদের কার্যক্রম শুরু করি। এখন আমরা প্রাতিষ্ঠানিকভাবে এটি বাস্তবায়নের চিন্তা করছি। আমরা আলাদা থাকব। কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক থাকবে। আমরা আমাদের সন্তান আজাদের জন্য একনিষ্ঠ মা–বাবা হিসেবেই থাকব, যাঁরা ওকে পালন করবেন, দেখে রাখবেন। আমরা একসঙ্গে চলচ্চিত্র, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য কাজগুলোও করব।’

তাঁরা আরও জানিয়েছেন, ‘আমাদের পরিবার ও বন্ধুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। যাঁরা এ সময় ক্রমাগত সহযোগিতা করেছেন এবং আমাদের সম্পর্কের এই পরিণতি বুঝতে পেরেছেন।

তাঁদেরও ধন্যবাদ, যাঁদের ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন হতো। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, আমাদের জন্য প্রার্থনা করার জন্য। বিচ্ছেদকে শেষ পরিণতি নয় বরং একটা নতুন যাত্রা হিসেবে দেখুন।’
বিবৃতিতে স্বাক্ষর করেন আমির খান ও কিরণ রাও।

২০০০ সালে ‘লগান’ সিনেমার সেটে আমির খান ও কিরণ রাওয়ের সম্পর্ক শুরু। ওই ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের ঘরে আসে আজাদ রাও খান। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন।
আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। ১৬ বছর সংসারের পরে ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ঘরে আছে ইরা ও জুনাইদ নামের দুই সন্তান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office